দৃশ্যমান হলো পদ্মাসেতুর ৪৫০ মিটার

630

পদ্মা সেতুতে তৃতীয় স্প্যান বসানো হয়েছে। রোববার সকালে শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর এ সুপার স্ট্রাকচার বসানো হয়। তৃতীয় স্প্যানটি বসানোর কারণে ৪৫০ মিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু।

এর আগে তিন হাজার ১৪০ টন ওজনের একটি ভাসমান ক্রেন দিয়ে মাওয়া থেকে জাজিরার প্রান্তে স্প্যানটি আনা হয়। শনিবার রাতে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি আসে। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই সেতুটি তৈরি হবে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে ক্রেন দিয়ে ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপরে স্প্যানটি তোলার কাজ শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে স্প্যানটি পুরোপুরি খুঁটির ওপর স্থাপন করা হয়।

এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যান এবং ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের মধ্যে দ্বিতীয় স্প্যানটি বসানো হয়। ৩ মাসের ভেতরে বসেছে তৃতীয় স্প্যান