ওসমানী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা ও আলোচনা সভা

প্রবাসীরা বাংলাদেশের অর্থনিতির মুক্তির জন্য যোদ্ধ করছে

977

সিলেট সংবাদদাতা: মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা যেমন দেশকে হানাদার মুক্ত করে দেশকে স্বাধীন করেছে তেমনি প্রবাসীরা বাংলাদেশের অর্থনিতির মুক্তির জন্য যোদ্ধ করছে, পরিবার পরিজন ছেড়ে বিদেশে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাছে বাংলাদেশের স্বপ্ন পূরণে প্রবাসীদের রয়েছে দৃঢ় সংকল্প, গত বৃহস্পতিবার ওসমানী স্মৃতি পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার নেতৃবেন্দ স্ব-দেশ আগমন উপলক্ষে ওসমানী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুর রহমান লায়েক। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সর্বাধীনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীর নেতৃত্বে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধারা। আর প্রবাসীরা যুদ্ধ চলাকালীন সময় প্রবাস থেকে অর্থনৈতিক যোগান দিয়ে সহযোগীতা করেছে। এবং বর্তমানেও প্রবাসীরা স্বজন-পরিজন ছেড়ে প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে বৈদেশিক মুদ্রা যোগান দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন।
ওসমানী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে ওসমানী স্মৃতি পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার নেতৃবৃন্দ স্ব-দেশ আগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা বৃহস্পতিবার সন্ধা ৭ ঘটিকায় সিলেট নগরীর জিন্দাবাজার’স্থ ব্রিকলেড রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়।
ওসমানী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক এস এম পলাশের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শুভ্র তালুকদারের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান লায়েক।
সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলা টিভি’র সিলেট বিভাগীয় প্রধান সাংবাদিক আবু তালেব মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মৃনাল কান্তি দাস, সহ সভাপতি ফরহাদ আহমদ রিপন, দপ্তর সম্পাদক কিরন দেব নাথ, সাংগঠনিক সম্পাদক এস এই শিপলু, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম, সংযুক্ত আরব আমিরাত শাখার সহ সভাপতি দিদারুল ইসলাম লাল, যুগ্ম সম্পাদক রাহিয়ানুল ইসলাম শামীম, শাহপরান থানার আহবায়ক গৌছ উদ্দিন।