সুনামগঞ্জে পিতার হাতে শিশু কন্যা খুন

610

সিলেট সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পিতার হাতে ৬বছরের শিশু কন্যা মাইয়া খুন হবার খবর পাওয়া গেছে। এঘটনায় শিশু কন্যার পিতা মামুনুর রশিদতে গ্রেফতার করেছে পুলিশ।

গঠনাটি ঘটেছে দোয়াবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জলসী গ্রামে। স্থানীয় সূত্রে জানাযায়,দোয়াবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জলসী গ্রামে মামনুনুর রশিদের আপন ভাইয়ের সাথে পারিবারিক কলহের জেড় ধরে র্দীঘ দিন ধরেই বিরোধ চলছিল। এনিয়ে বুধবার দুপুরে নিজের ভাইকে ফাঁসাতে গিয়ে নিজের কন্যা সন্তান মাইয়াকে সবার সামনেই দা দিয়ে আঘাত করে হাতের আঙ্গুল কেটে দিয়ে নিজ ঘরে চলে যায়। পরে দা হাতে নিয়েই আবারও পরিবারের সবার উপর হামলা চালায়।

স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে গুরুত্বর আহত অবস্থায় মাইয়াকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরম মাইয়াকে মৃত ঘোষনা করেন কর্তবরত ডাক্তারগন। দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন এঘটনার সত্যতা নিশ্চিত করেন।