শিক্ষা প্রতিমন্ত্রীর গান ‘আমার সাধ না মিটিল আশা না পুরিল…’

487

ঢাকা সংবাদদাতা: ‘আমার সাধ না মিটিল, আশা না পুরিল…সকলই ফুরায়ে যায় মা…পৃথিবীর কেউ ভালো তো বাসে না…এ পৃথিবী ভালোবাসিতে জানে না…যেথা আছে শুধু ভালোবাসাবাসি…সেথা যেতে প্রাণ চায় মা…আমার সকলই ফুরায়ে যায় মা।’

হঠাৎ প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর কণ্ঠে এমন আবেগঘন গান শুনে উপস্থিত হাজার মানুষ কয়েক মিনিটের জন্য আবেগে আপ্লুত হয়ে ওঠেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানে নিজের মা ও পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গান গাইতে শুরু করেন তিনি।

গণসংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমান যুগে কারিগরি শিক্ষার বিকল্প নেই। এ ছাড়া মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করা হবে।