ঢাকা সংবাদদাতা: ঢাকা ও চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ এবং রদবদল করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ১৯ জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ এবং তিন ডিসিকে অন্য জেলায় বদলি করে আদেশ জারি করেছে।
জেলাগুলো হচ্ছে- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, যশোর, চাঁদপুর, কুমিল্লা, বান্দরবান, নেত্রকোণা, সাতক্ষীরা, শরিয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাঙ্গামাটি, কক্সবাজার, ঝিনাইদহ, ভোলা, কুড়িগ্রাম, নরসিংদী ও হবিগঞ্জ জেলা।















