যুবদল নেতা ফারুকের মৃত্যুতে হেলাল খানের শোক প্রকাশ

1165

সিলেট সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমান ইউনিয়ন বিএনপি সদস্য ফারুক আহমদ ফুরুক আজ রোববার সকালে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্ন ইলাহির রাজিউন)।

যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সাধারন সম্পাদক হেলাল খান। এক শোক বাণীতে তিনি বলেন, যুবদল নেতা ফারুক আহমদ ফারুক বিএনপির জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তার এ অকাল মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্বার মাগফেরাত কামনা করছি। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।