লন্ডন ব্রিজে ‘পথচারীদের ওপর গাড়ির আঘাত’

3462

ওয়ানবাংলানিউজ: লন্ডনের কেন্দ্রে ব্যস্ত লন্ডন ব্রিজে একটি গাড়ি বেশ কয়েকজন পথচারীকে আঘাত করেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সাদা একটি গাড়ি রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে পড়ে এবং পথচারীদের চাপা দেয়। ঘটনার পর সেখানে প্রচুর পরিমাণে সশস্ত্র পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে।
এঘটনায় এখনো পর্যন্ত একজন নিহত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে। তবে প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন তারা অন্তত ৭জনকে দেখেছেন যাদেরকে চিকিসা দেয়া হচ্ছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী গঠনা পর্যবেক্ষন করছেন বলে জানিয়েছে বিবিসি। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলছে, তারা সেতু্র ঐ ঘটনাটি নিয়ে কাজ করছে। ইতিমধ্যে পাশ্ববর্তী ট্রেইন লাইন বন্ধ রাখা হয়েছে
ঘটনার সময় বিবিসির সাংবাদিক হলি জোন্স লন্ডন ব্রিজে ছিলেন। তিনি বলেন, একজন পুরুষ “ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে” গাড়িটি চালাচ্ছিল।
আহত অন্তত পাঁচজনকে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও তিনি জানান।