ছেলের জানাজার আগে মায়ের মৃত্যু

668

ঢাকা সংবাদদাতা: ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন মা। ছেলের জানাজার এক ঘণ্টা আগেই মারা যান তিনি।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, গেলো বুধবার রাতে মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের জামুর্কি গ্রামে মারা যান রঞ্জু চৌধুরী।

বৃহস্পতিবার বেলা ১১টায় তার জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বেলা ১০টার দিকে মারা যান মা আনোয়ারা খাতুন।

পরে বেলা ১১টায় রঞ্জু চৌধুরী এবং দুপুর দেড়টার আনোয়ারা খাতুনের জানাজা অনুষ্ঠিত হয়।

পরে পারিবারিক কবরস্থানে মা-ছেলের মরদেহ পাশাপাশি দাফন করা হয়। এ ঘটনায় জামুর্কি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।