ওয়ানবাংলানিউজ: লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেস সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক ও কবি মিলটন রহমানের পিতা ডাঃ এ একে এম ওয়াহিদীর ইন্তেকালে লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাব সভাপতি এমদাদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের ।
এক শোক বার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্ধ বলেন, ডাঃ ওয়াহিদী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।এবং শিক্ষা ও সামাজিক সমস্যা দুরীকরনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন ।
শোক বার্তায় নেতৃবৃন্ধ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।















