হামাসের ১৮টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল

909

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলি যুদ্ধবিমান শনিবার হামলা চালিয়েছে। ফিলিস্তিনী বসতি সীমান্তে একটি বোমা বিস্ফোরণে ইসরাইলের চার সৈন্য আহত হওয়ার পর এ হামলা চালানো হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র। শনিবার ভোরের এই বিস্ফোরণে দুই ইসরাইলি সৈন্য গুরুতর আহত হয়েছেন। ২০১৪ সালে হামাসের সাথে ইসরাইলের সহিংসতার পর এটাই সীমান্তে বড় ধরনের ঘটনা।

ইসরাইলের পক্ষ থেকে বলা হয়, তারা হামাসের ১৮টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।