ব্রিটেনে বাংলাদেশী শিক্ষার্থীদের হাই কমিশনের সম্মাননা প্রদান

1125

ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ বাংলাদেশী মেধাবী ছাত্র-ছাত্রীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন ১৭ ফেব্রুয়ারী শনিবার সেন্ট্রাল লন্ডনে কেনসিংটন টাউন হলে সম্মাননা প্রদান করেছে। এ অনুষ্ঠানে যুক্তরাজ্য সরকারের শিক্ষা কারিকুলাম ২০১৭ এর অধীনে জিসিএসই পরীক্ষায় ন্যূনতম ১০টি বিষয়ে এ ও এ-স্টার এবং এ লেভেল পরীক্ষায় ন্যূনতম তিনটি বিষয়ে এ ও এ-স্টার প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ১০৩ জন্য কৃতি ছাত্র-ছাত্রীকে এ বছর এ সম্মাননা প্রদান করা হয।
বাংলাদেশ হাই কমিশন বিগত এক যুগ ধরে এ অনুষ্ঠান আয়োজন করে আসছে। বাংলা ভাষা এবং এর ঐতিহ্য যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভ‚ত নতুন প্রজন্মের কাছে আরো পরিচিত করার লক্ষে হাই কমিশন গত বছর থেকে সে সকল শিক্ষার্থীবাংলা বিষয়ে ভাল করেছেন তাঁদেরকেও সম্মাননা প্রদান করেছে এবং সে ধারবাহিকতায় দ্বিতীয়বারের মত এ বছরও ১৪জন শিক্ষার্থীকে বাংলা বিষয়ে ভাল করার জন্য সম্মাননতা প্রদান করা হয।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক ও কমিউনিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন হাই কমিশনার মো: নাজমুল কাওনাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ ও জাতিসংঘ বিষয়ক মন্ত্রী লর্ড আহমদ অব উইম্বলডন, বিশেষ অতিথি ছিলেন লর্ড হাওয়েল অব গিল্ডফোর্ড, পল স্কালি এমপি, ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বার মিজ জিন ল্যামবাট, লেখক সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী, ব্যবসায়ী ইকবাল আহমদ ওবিই, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার সাবিনা আক্তার প্রমুখ। উক্ত অনুষ্ঠান উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।