দ্বিতীয় মেয়াদের জন্যরাষ্ট্রপতিকে চিফ হুইপের অভিনন্দন

474

ঢাকা সংবাদদাতা: জাতীয় সংসদের হুইপদের একটি প্রতিনিধিদল চিফ হুইপ আ স ম ফিরোজ-এর নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা দ্বিতীয় মেয়াদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে অভিনন্দন জানান।

আজ (বুধবার) বিকেলে তারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।

সাক্ষাৎকালে তারা রাষ্ট্রপতি আবদুল হামিদকে ফুলের তোড়া দেন। তারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

রাষ্ট্রপতিও এ সময় প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় মেয়াদে মোঃ আবদুল হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়েছিল।