ওয়ানবাংলানিউজ ডেস্ক: আগামী জুনে রাশিয়ায় শুরু হতে যাওয়া ফুটবল ওয়ার্ল্ড কাপ থেকে বড় হয়ে দাঁড়িয়েছে মে মাসে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি ও হলিউড অভিনেত্রী মেগান মের্কেলের বিয়ে। ১৯ মে ভরদুপুরে আর্কবিশপ অব কান্টেরবুরি জ্যাস্টিন উইলবের সাহায্যে দম্পতি হিসেবে জুটি বাঁধবেন তারা।
এরপর সেন্ট জর্জ হলে রাজকীয় সংবর্ধনার পর প্রিন্স চার্লস সন্ধ্যাবেলায় পুত্রও পুত্রবধূকে আর্শীবাদ করবেন। উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জ চ্যাপেল গির্জায় হতে যাওয়া বিয়ের অনুষ্ঠানের রাজকীয় টিকেটের জন্য ব্রিটেনের সবাই অপেক্ষা করে আছেন। রাজকীয় এই বিয়ের জন্য ৮শ জনের দাওয়াত তালিকা করা হয়েছে। তবে মূল অতিথির তালিকা এখনো গোপন রয়েছে।
৮০০ জনের এই তালিকায় ৫০ জন হচ্ছে ব্রিটিশ রাজ-পরিবারের কাছের সদস্যরা। আমন্ত্রণের তালিকায় ব্রিটেন সরকারের বাছাই করা কর্মকর্তাদের মধ্যে প্রধানমন্ত্রী থেরেসা মে, পররাষ্ট্র সচিব বরিস জনসন এবং অর্থ মন্ত্রণালয়ের চ্যান্সেলর ফিলিপ হাম্মোদ থাকবেন।
উল্লেখ্য, প্রিন্স চার্লস ও লেডি ডায়নার বিয়েতে ৩ হাজার ৫০০ জন এবং প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়েতে ১ হাজার ৯০০ জন অতিথি উপস্থিত ছিলো। এবার প্রিন্স হ্যারি ও মেগানের বিয়েতে অতিথির সংখ্যা কমানোর জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে। সূত্র: আমাদের সময়















