ব্রেক্সিট বিরোধী প্রচারণায় অর্থায়ন করছেন জর্জ সরোস

1108

ওয়ানবাংলানিউজ ডেস্ক: ব্রেক্সিট বিরোধী প্রচারণায় ইউরোপিয় ইউনিয়নপন্থীদের ৪ লাখ পাউন্ড অর্থ সহায়তা দিয়েছেন মার্কিন ধনকুবের জর্জ সরোস। এদিকে ইইউ’র সপক্ষে জর্জ সরোসের অর্থায়নের খবর প্রকাশ হওয়ার পর ইইউ-পন্থীদের ঝুলিতে আরো ১ লাখ পাউন্ড পাবলিক তহবিল যোগ হয়।

এছাড়া সরোসের প্রতিষ্ঠান ‘ওপেন সোসাইটি ফাউন্ডেশন’ ৫০ হাজার পাউন্ডের মত তহবিল গ্রহণ করে। প্রতিষ্ঠানটির সিইও এলোসি টোড বলেন, ‘পার্লামেন্টের একটি যথাযথ ভোটেই ব্রেক্সিট বন্ধ হয়ে যেতে পারে। ইউকের ভবিষ্যত একটি চুক্তিতেই নির্ধারিত হতে পারে না।’

তবে ব্রিটেনের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, ‘সরোসের ব্রেক্সিট ইস্যুতে গোপন কার্যকলাপ বন্ধ করতে হবে, তিনি একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন।’ অন্যদিকে নিজের স্বপক্ষে অবস্থান নিয়ে সরোস বলেন, ‘ইইউ থেকে বের হওয়া ব্রিটেনের জন্য একটি বিশাল ভুল এবং এটি ব্রিটেনের আন্তর্জাতিক প্রভাবে আঘাত হানবে। এই ধরণের প্রচারণায় সাহায্য করতে পেরে আমার ভাল লাগছে। আর এটি কোন বিতর্কিত পদক্ষেপও নয়।’ ডেইলি মেইল ও আমাদের সময়