মনুমুখ পিটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মতবিনিয়ম

1659

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ পিটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এক মতবিনিময় সভা রবিবার নর্থ লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্টিত হয়েছে।

ফয়জুর রহমান কয়ছর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যৌথভাবে পরিচালনায় করেন বেলায়েত হোসেন ও নজমুল হক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ জসেফ।

সভায় উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মাধ্য পরিচালিত মেধাবৃত্তি, ছাত্রকল্যান তহবিল ও শিক্ষক কল্যান তহবিল নিয়ে পরামর্শমূলক আলোচনায় অংশনেন একে আজাদ, ফিরোজ মিয়া সাজ্জাদ, লুতফুর রহমান, শাহনুর মিয়া, লখনু চৌধুরী, মামুন বখশ, আব্দুল মতিন চৌধুরী, শামীম চৌধুরী, শাহ আলম, জামাল আলী, মিজানুর রহমান, দুরুদ বকত প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন, মমতাজ বেগম, সৈয়দা খাতিমুন, হাফিজা চৌধুরী, মিসেস কয়ছর, সালাম চৌধুরী, আব্দুল কাইয়ুম, টিপু মিয়া, আব্দুল মুকিত, আবু ওয়ালেদ মিয়া, মামুনুর রশিদ, নজরুল ইসলাম, শিবলু মিয়া, হুমায়ুন কাহের, মিসেস কাইয়ুম প্রমুখ।

সভার শেষ পর্যায়ে বিদ্যালয়ের দাতাদের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।