ওয়ানবাংলানিউজ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণাকে ঘিরে বাংলাদেশে অবস্থানরত বৃটিশদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে দেশটির সরকার।
বুধবার রাত আটটার দিকে সংযোজিত সতর্কবার্তায় বলা হয় ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের একটি মামলায় রায়ের পর ৮ই ফেব্রুয়ারি ২০১৮ থেকে প্রতিবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সব সময় সতর্ক থাকুন। আপনি যদি কোন প্রতিবাদ কর্মসূচী দেখতে পান বা ভয়ঙ্কর রূপ নিতে পারে এমন কোন পরিস্থিতিতে থাকেন, তাহলে নিরাপদ স্থানে সরে যান। বড় সমাবেশ, জমায়েত থেকে দূরে থাকুন এবং রাজনৈতিক কার্যালয় ও সভা এড়িয়ে চলুন।’















