বার্মিংহাম বিমানবন্দরে বাইশটি স্যুটকেসে মা*দক পাচার, তদন্তে যা জানা গেল…

33

সাইফ হাসান: যুক্তরাজ্যের বার্মিংহাম বিমানবন্দরে অতিরিক্ত ফি দিয়ে লাগেজ বহনের সুযোগ নিয়ে প্রায় ১ কোটি ৩৮ লাখ পাউন্ড মূল্যের মা*দক পাচারের এক বড় চক্র ধরা পড়েছে। ব্যাংকক থেকে প্যারিস হয়ে আসা যাত্রীদের ২২টি স্যুটকেস তল্লাশি করে প্রায় ৪৬০ কেজি গাঁ*জা জব্দ করে বর্ডার ফোর্স। এই আন্তর্জাতিক চক্রের মোট ১১ জন সদস্যকে আইন প্রয়োগকারী সংস্থা গ্রে*প্তার করেছে। বার্মিংহাম ক্রাউন কোর্টে ইতিমধ্যে এই অপ*রাধ চক্রের পাঁচ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে, এমন বেপরোয়া অপ*রাধের জন্য জড়িতদের কঠিন আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।

তদন্তকারী সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) জানায়, পাচারকারীরা থাইল্যান্ড থেকে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দর হয়ে বার্মিংহামে পৌঁছায়। ব্যাংকক বিমানবন্দরে তাদের ব্যাগের ওজন অতিরিক্ত হওয়ায় তারা বাড়তি ফি দিয়ে সেগুলো বিমানে তোলে। তবে সন্দেহজনক গতিবিধির কারণে বার্মিংহাম বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারি বাড়ানো হয় এবং সেখানেই প্রতিটি ব্যাগে কাপড়ের নিচে লুকানো ভ্যাকুয়াম-প্যাকড গাঁজা উদ্ধার করা হয়।

তল্লাশিকালে আটটি স্যুটকেসে অ্যাপল এয়ারট্যাগ ট্র্যাকার পাওয়া যায়, যা একই অ্যাপল আইডি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল। এ ঘটনায় এনসিএর জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা পল বনিফেস জানান, সামান্য কিছু অর্থের লোভে এমন বিপজ্জনক ঝুঁকি নেওয়া কোনোভাবেই সঠিক নয়। তিনি আরও বলেন, এই সাজা অন্য সবার জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে তাদের কর্মজীবন ও ভ্রমণের সুযোগ মারাত্মক হুমকির মুখে পড়বে।

আদালতে সাজাপ্রাপ্তদের মধ্যে ড্যাগেনহ্যামের ২৬ বছর বয়সী গিডিওন ওলুওয়াসেতেমি ওলুমোয়েগুন এবং উত্তর লন্ডনের ৩২ বছর বয়সী রায়ান বোয়াচিকে ২৪ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ম্যানচেস্টারের ক্লেয়ার ম্যাককালোকে ২৬ মাস, দক্ষিণ লন্ডনের জাডেন রামেনকে ৩২ মাস এবং ওরচেস্টারশায়ারের পেইজ ক্রিস্পকে ৩০ মাসের জেল দেওয়া হয়।

চার সপ্তাহের বিচার প্রক্রিয়া শেষে গত ১৯ আগস্ট বেশ কয়েকজনকে দোষী সাব্যস্ত করা হয় এবং বাকিরা নিজেদের দোষ স্বীকার করে নেন। মামলার অন্য দুই সদস্য তাসিয়া নেলসন এবং জামাল ক্লার্কের সাজা আগামী ৩০ অক্টোবর ঘোষণা করা হবে। এর আগে গত ২১ সেপ্টেম্বর একই ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনকে একই আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল।

#যুক্তরাজ্যসংবাদ #মাদকপাচার #বার্মিংহাম #aknews #onebanglanews