হাবিব-উন-নবী খান সোহেলকে আটক নিয়ে ধোঁয়াশার সৃষ্টি

860
sohel

ঢাকা সংবাদদাতা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে আটক নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।  সংবাদমাধ্যমে গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে বিএনপির এই নেতাকে আটক করা হয় বলে খবরে প্রকাশ করা হয়।

সে সময় পারিবারিক মাধ্যমে জানানো হয় , দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে সি‌লেট থে‌কে ঢাকায় ফিরছিলেন সোহেল। পথে মালিবাগ থেকে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ। তবে এ বিষয়ে ডিবির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে সোহেলের ব্যক্তিগত সহকারী আজ ১১টার দিকে তার ফেসবুকে লিখলেন গ্রেফতারের খবর সঠিক নয়, পরিবারের পক্ষ থেকে দোয়া চাই।

সোহেলের গ্রেফতারের বিভিন্ন খবর নিয়ে ধোঁয়াশার ধারাবাহিকতা…
.
১) সকল টিভি মিডিয়া সকালে স্ক্রলে নিউজ করলো সোহেল গ্রেফতার।
.
২) অনলাইন এ্যাক্টিভিস্টেরাও লিখলো সোহেল গ্রেফতার।
.
৩) দলের অফিশিয়াল পেজ তার সোহেলের ব্যক্তিগত সহকারীকে উদৃত করে লিখলো সোহেল গ্রেফতার।
.
৪) রিজভী ভাই সাংবাদিক সম্মেলন করে বললেন সোহেল গ্রেফতার।
.
৫) রিজভী ভাইকে উদৃত করে ও নিজস্ব সোর্চ দিয়ে প্রিন্ট ও অনলাইন নিউজ গুলো লিখলো সোহেল  গ্রেফতার।
.
৬) যেই সকল অনলাইন এ্যাক্টিভিস্ট গ্রেফতারের খবর দিয়েছিলো বিভিন্ন বরাতে তাদের অনেকে লিখছে এখন যে, গ্রেফতারের খবর ভুয়া। কেউ দোষ চাপাচ্ছে মিডিয়ার উপরে আবার কেউ এ্যাক্টিভিস্টদের উপরে।
.
৭) কিন্তু এখন পর্যন্ত রিজভী তার বক্তব্য প্রত্যাহার করেন নাই কিংবা দলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নিউজ সরানো হয়নি। নিউজ সরানো হয়নি অনেক ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া থেকে।
.
৯) আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতারের ব্যাপার স্বীকার করেনি এখন পর্যন্ত।