ওয়েষ্টমিনিস্টার নর্থে চীফ অফ দ্যা ট্রেজারীর নির্বাচনী প্রচারণা

1022

লন্ডন সংবাদদাতা: ওয়েষ্টমিনিস্টার নর্থ আসনে কনজারভেটিবের প্রার্থী লিন্ডসে হলের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন চীফ অফ দ্যা ট্রেজারী মিস্টার ডেভিড গাউক ওয়েষ্ট মিনিস্টার। আজ ১জুন বৃহস্পতিবার কনজারভেটিব নর্থ ওয়েষ্টমিনিস্টার এসোসিয়েশনের অফিস মেইডাভেল থেকে এ নির্বাচনী জনসংযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। যুক্তরাজ্যের ট্রেজারী মন্ত্রীকে নিয়ে প্রচারপত্রবিলি ও জনসংযোগ করেন কনজারভেটিব ফ্রেন্ডস অফ বাংলাদেশ ওয়েষ্টমিনিস্টার শাখার চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল,ক্যামডেনের চেয়ারম্যান শাহীন আহমদ, আবুবক্কর সিদ্দীক তুহিন,আব্দুল আহাদ প্রমুখ৷

ওয়েষ্টমিনিস্টার নর্থ আসনে মোট পাচ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন লেবার পার্টির বর্তমান এমপি কারেন বার্ক, কনজারভেটিবের লিন্ডসে হল, লিবারেল ডেমোক্রেটের আলেক্স হার্ডিং, গ্রীন পার্টির ইমানুয়েন টান্ডিং ও স্বতন্ত্র আ্যবি জান দারামসে।

আবিরোড, বেইজওয়াটার, চার্চস্ট্রীট, হ্যারোরোড, লেনক্যাসটারগেইট, লিটল ভেনিস, মেইডাভেইল, কুইন্সপার্ক, রিজেন্টসপার্ক ও ওয়েস্টবর্ন ওয়ার্ড নিয়ে গঠিত ওয়েষ্টমিনিস্টার নর্থ সংসদীয় আসন। ২০১৫ সালের নির্বাচনে বর্তমান এমপি ক্যারেন বার্ক লেবারপার্টির হয়ে ১৮৫০৪ লিন্ডসে হলের প্রাপ্ত ভোট ছিল ১৬৫২৭ ইউপিক প্রার্থী না দেয়ায় ধারনা করা হচ্ছে- ইউকিপের ভোটও কনজারভেটিবের বাক্সে পড়বে।