লন্ডনে এক্সেল এওয়ার্ড অনুষ্ঠিত: মেধাবী ছাত্র-ছাত্রীসহ, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এওয়ার্ড প্রদান

1519

ওয়ানবাংলানিউজ: কমিউনিটির সকল শ্রেনীর মানুষের কাজের স্বীকৃতি এবং ছাত্র-ছাত্রীদের লেখা পড়ায় আরো উৎসাহিত করতে গত ১৩ বছর যাবত দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ার এর এক্সেল এওয়ার্ড নামে একটি প্রজেক্ট পরিচালনা করে আসছে। এবারো প্রতিভাময়ী ছাত্র-ছাত্রী এবং কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় কমিউনিটি ব্যক্তিত্ব ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এওয়ার্ড প্রদান করা হয়েছে।
গত ১৯ ডিসেম্বর বুধবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্টিত হয় এই এওয়ার্ড অনুষ্ঠান। এতে বিগত বছরের সেরা ছাত্র-ছাত্রীদের এওয়ার্ড প্রদান করা হয় এক্সেল প্রজেক্টের মাধ্যমে
এই এওয়ার্ড অনুষ্ঠানে চ্যারিটি সংস্থা হিম্যান রিলিফ ফাউন্ডেশনকে মানবিক কাজের জন্য বিশেষ এওয়ার্ড প্রদান করা হয়।

 

 

আয়োজকরা জানিয়েছে এই এওয়ার্ডের মাধ্যমে শিশু-কিশোরদের শিক্ষায় যেমন উৎসাহিত করা হয় তেমনি বড়দের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মানিত করা হয়। কমিউনিটি থেকে রুল মডেল বের করতেই এই ধরনের এওয়ার্ডের কার্যকরি ভ’মিকা রাখবে এটাই তাদের প্রত্যাশা। গত ১৩ বছরে হাজারেরও বেশি মানুষকে সম্মানিত করা হয়েছে এই এওয়ার্ডের মাধ্যমে।
জয়নুল আবেদিন এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হোসেন ইসমাইল। স্বাগত বক্তব্য রাখেন এস্কেল এওয়ার্ডের চেয়ারম্যান সাব্বির কাওছার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারের প্রেসিডেন্ট হাসান মঈনুদ্দিন, নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি চেয়ার কাউন্সিলার ব্যারিস্টার নাজির আহমদ প্রমুখ।