জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের এজিএম সম্পন্ন: নতুন করে ট্রাস্টিসীপ নেয়া হবে (ভিডিওসহ)

975

ওয়ানবাংলানিউজ: জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা গত ৩০ জানুয়ারী মঙ্গলবার পূর্ব লন্ডনের রমফোর্ড রোডস্থ প্লামটি হলে অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের ট্রাস্টিবৃন্দ অংশনেন। সভায় বিগত বছরের কার্যক্রমের মূল্যায়ন ও সংগঠনের উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে বেশ কিছুদিন ট্রাস্টিসীপ বন্ধ থাকার পর আবারো সকলের জন্য উন্মোক্ত করে দেয়া হয়েছে। ২ হাজার পাউন্ড অনুদান প্রদান করে এখন থেকে সংগঠনের ট্রাস্টি হওয়া যাবে। এছাড়া আগামী ১০ মার্চ প্রতি বছরের ন্যায় এবারো জগন্নাথপুরে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে বার্ষিক বৃত্তি বিতরনী অনুষ্ঠান হবে বলে জানানো হয়। একই সাথে এখন থেকে প্রতি বছর উচ্চ শিক্ষায় গরীব অসহায় মেধাবী ছাত্রদের জন প্রতি ১লাখ টাকা পর্যন্ত অনুদান প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় আরো জানানো সংগঠনের ফান্ডে ৩ কোটি টাকা রয়েছে এবং সংগঠনের উদ্যোগে এডুকেশন সেন্টার নির্মানের যে প্রদক্ষেপ নেয়া হয়েছে তাতে সরকার ৩ কোটি টাকা অনুদান প্রদান ঘোষনা দিয়েছে। যা আগামী মার্চ মাসে গ্রহন করা হবে। এডুকেশন সেন্টার নির্মানে প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশিক চৌধুরী। ফাউন্ডার ও বর্তমান সাধারণ সম্পাদক মুহিব চৌধুরীর পরিচালনায় সভায় সংগঠনের ট্রেজারার রিপোর্ট পেশ করেন ট্রেরার আলফাজুর রহমান জাকির। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান হাজী আতাউর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ইকবাল এম হোসেন, সাবেক সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া, ট্রাস্টি আব্দুল আলী রউফ, গোলাম মতুর্জা, তফজ্জুল হোসেন, তাজুল ইসলাম, আব্দুল নূর, এখলাছুর রহমান, আদিল মিয়া, মল্লিক শাকুর ওদুদ, মুজিবুর রহমান মুজিব, আঙ্গুর আলী, হাসনাত আহমদ চুন্নু, আব্দুস শহিদ, সেলিম রহমান, হাজী ইলিয়াছ মিয়া, হাজি এখলাছ মিয়া, হাজি ফারুক মিয়া, আব্দুল হক জমির, সফিউল আলম বাবু, সাজ্জাদুর রহমান, ড. সানোয়ার ইসলাম চৌধুরী, আজম খান, খান জয়নাল আবেদীন, মো: মুমিনুর রশিদ, তবাজ উদ্দিন, আব্দুল বসির কয়েছ, আমিনূর রহমান কোরেশী, শেখ মিজানুর রহমান, শেখ আজিজ, মো: ফয়জুর রহমান রহমান, সৈয়দ সুয়াইব আহমদ, হাজির মিয়া লুতফুর।

প্রবিএ কোরবান থেকে তিলাওয়াত করেন টাষ্টী মৌলানা আব্দুল বছির কয়েছ। প্রয়াত ও অসুস্ত দোয়া পরিচালনা করেন টাষ্টী মৌলানা মুমিনূর রাশীদ।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহিব চৌধুরী জানান সংগঠনের পক্ষ থেকে বন্যার্থদের সাহায্য সহযোগিতা ছাড়া প্রতি বছরের ন্যায় এবারো যুক্তরাজ্য প্রবাসীদের সন্তানদের এডুকেশন এওয়ার্ড দেয়া হয়েছে। এছাড়া সংগঠনকে গতিশীল করতে গত ১২ মাসে ১২টি সভা করা হয়েছে। তিনি সংগঠনের উন্নয়নের স্বার্থে জগন্নাথপুর উপজেলার প্রবাসীদের ট্রাস্টি হওয়ার আহবান জানান।