মার্কিন এক চিকিৎসকের যৌন নির্যাতনের শিকার ২৫৬ নারী

850

আন্তর্জাতিক ডেস্ক: ২৬৫ জন নারী অ্যাথলেটকে যৌন নির্যাতন করেছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিকস দলের সাবেক চিকিৎসক ল্যারি নাসার । খবর বিবিসি।

নারী অ্যাথলেটদের ব্যাপকভাবে যৌন হয়রানি করার অভিযোগে ৫৪ বছর বয়সী ল্যারি নাসার এখন বিচারের কাঠগড়ায়।

যৌন নির্যাতনের অভিযোগ তুলে ১৬০ জন নারী নাসারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। নাসারকে এরই মধ্যে আদালত ৪০ থেকে ১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন।

এছাড়া শিশু যৌনতার ছবি সংরক্ষণ এবং জিমন্যাস্টদের হয়রানি করার অভিযোগে এরই মধ্যে অবশ্য ল্যারি নাসারের ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত।

এখন তার যে বিচার চলছে সেখানে মূল অভিযোগ হচ্ছে, মিশিগানের একটি জিমন্যাস্টিকস ক্লাবে তিনি রোগীদের যৌন হয়রানি করেছেন।

মিশিগান ইউনিভার্সিটির সাবেক চিকিৎসক ল্যারি নাসার গত নভেম্বর মাসে চলমান কিছু মামলার শুনানির সময় নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।

তার কাছে যারা যৌন হেনস্থার শিকার হয়েছেন তাদের মধ্যে ১৩ থেকে ১৬ বছর বয়সীরাও রয়েছে।

ল্যারি নাসারের হাতে যৌন হেনস্থার শিকার হওয়া ২৬৫ জন নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে আদালত জানিয়েছেন।

নাসারের এই বিচার ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করা হচ্ছে। তার হাতে যৌন হয়রানির শিকার নারীরা যাতে এ শুনানিতে সাক্ষ্য দিতে পারে সেজন্যই এ আয়োজন।

১৭ বছর বয়সী জেসিকা টমাসশো আদালতকে বলেছেন, আমার বয়স যখন নয় বছর তখন সে প্রথমবারের মতো আমার ওপর যৌন হামলা চালিয়েছিল।

টমাসশোর বড় বোনের ওপরও ল্যারি নাসার যৌন হামলা চালিয়েছিল। এখন চলমান অভিযোগের শুনানি শেষ হলে ল্যারি নাসেরের আরো ২৫ থেকে ৪০ পর্যন্ত কারাদণ্ড হতে পারে।