সিলেট সংবাদদাতা: দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে সিলেট আওয়ামী পরিবারে এখন উৎসবের আমেজ।
বছরের শুরুতে প্রধানমন্ত্রীর সফর আগামী নির্বাচনে দলের জয়ে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন দলীয় নেতা-কর্মীরা।
জনসভা সফল করতে প্রতিদিন চলছে প্রস্তুতি সভা-সমাবেশ। পুরো নগরজুড়েই সাজ সাজ রব। নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বছরের শুরুতেই দলীয় প্রধানের সফর ঘিরে উজ্জীবিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া, বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
দলীয় নেতা-কর্মীদের এই কর্মতৎপরতা আগামী নির্বাচনের জন্য ইতিবাচক দিক বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।















