৩০ জানুয়ারী জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের এজিএম সফলের লক্ষ্যে সভা

988

ওয়ানবাংলানিউজ: আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা সফলের লক্ষ্যে সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক সভা গত ২৩ জানুয়ারী মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। সভায় সংগঠনের উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কার্যকরি কমিটি বেশ কিছু সিদ্ধান্ত গৃহন করে। যা আগামী সাধারণ সভায় উপস্থাপন করা হবে। এর মধ্যে ট্রাস্টের নতুন ট্রাস্টিসীপ গ্রহন, বাংলাদেশে বৃত্তি বিতরনসহ, ট্রাস্টের ভবন নির্মানসহ একাদিক বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশিক চৌধুরী। সাধারণ সম্পাদক মুহিব চৌধুরীর পরিচালনায় সভায় সংগঠনের উন্নয়নে পরামর্শমূলক বক্তব্য রাখেন ট্রেজারার আলফাজুর রহমান জাকির, সিনিয়র সহ সভাপতি ইকবাল এম হোসেন, সাবেক সভাপতি এম এ নূর, আলহাজ্ব সাজ্জাদ মিয়া, ট্রাস্টি আব্দুল আলী রউফ, কাজী খালেদ, মল্লিক শাকুর ওদুদ, হাসনাত আহমদ চুনু, মুজিবুর রহমান মুজিব, আঙ্গুর আলী, আলহাজ্ব ইলিয়াছ আলী, তাহের কামালী, বাদশা মিয়া, খান জয়নাল আবেদিন, আবদাল মিয়া, তফজ্জুল হোসেন, শাহ শিপন খুরেশী, সেলিম রহমান প্রমুখ।