ঢাকা সংবাদদাতা: দেশের নৌরুটগুলো যত চালু ও কার্যকর করতে পারবো, তত সস্তায় পণ্য সরবরাহ করা যাবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ‘ভূমি পুনরুদ্ধার ও সংরক্ষণ উন্নয়নে প্রস্তাবিত পাইলট প্রকল্পের রূপরেখা উপস্থাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের নদীগুলোর প্রবাহ নিশ্চিতে ক্যাপিটাল ড্রেজিং (গভীর নদী খনন) ও মেনটেইন্যান্স ড্রেজিং দু’টোই করতে হবে। এসব ড্রেজিং করলে নদীগুলো ঠিক থাকবে। নদী ড্রেজিং করার সময় প্লান করে করতে হবে।
তিনি বলেন, ড্রেজিং এর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে মাটিগুলো যেখানে সেখানে ফেলা হচ্ছে। কিন্তু মাটি গুলো নিদিষ্ট স্থানে প্লান করে ফেললে স্থানটি ব্যবহার করা যায়।
সরকারের অর্থবরাদ্দের কথা উল্লেখ প্রধানমন্ত্রী আরো বলেন, একটা সময় আমাদের বাজেট দিতে অন্য দেশের ওপর নির্ভর করতে হতো। এখন সেই অবস্থা নেই। বাংলাদেশ এগিয়ে গেছে, এগিয়ে যাবে।















