অস্কার মনোনয়ন ঘোষণা

867

বিনোদন ডেস্ক: ৯০তম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার এর মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এবারের অস্কারে সেরা ছবিসহ সর্বোচ্চ ১৩টি বিভাগে নমিনেশন পেয়েছে গুইলার্মো ডেল তোরো পরিচালিত ‘দি শেপ অব ওয়াটার’।

এই সিনেমার জন্য সেরা অভিনেতা-অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন স্যালি হকিন্স ও রিচার্ড জেনকিন্স। এছাড়া ক্রিস্টোফার নোলান পরিচালিত ব্রিটিশ ড্রামা ‘ডানকার্ক’ ৮টি ও ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং’ ৭টি বিভাগে নমিনেশন পেয়েছে।

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রে চিলি, রাশিয়া, লেবানন, হাঙ্গেরি ও সুইডেনের চলচ্চিত্র স্থান পেয়েছে। এবারের আসরে মনোনয়ন পাওয়াদের নাম ঘোষণা করছেন সম্প্রতি হলিউডেও ব্যস্ত হয়ে ওঠা বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর সঙ্গে থকাছেন আরো তিন সুপরিচিত নাম মিশেল রদ্রিগেজ, রেবেল উইলসন এবং রোজারিয়া ডসন।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আগামী ৪ঠা মার্চ দেয়া হবে চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার।