শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নিখোঁজ

837

ঢাকা সংবাদদাতা: রাজধানীতে নিখোঁজ শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মচারীর সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়রি।

নিখোঁজ নাসির উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পিতিবার রাতে, রাজধানীর বনানীর থানাতে তার স্বজনরা জিডি করলেও এখনো নিখোঁজ রয়েছেন নাসির। তিনি বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারী কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিবের দায়িত্বও পালন করছেন
নাসিরের স্বজন জানান, বুহস্পতিবার দুপুর ২টার পর তার সঙ্গে থাকা দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হলেও এখনো সন্ধান মেলেনি নাসিরের।

তবে, তার সাথে ক্লাব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে কামরুজ্জামান মাহবুব নামে একজনের সঙ্গে তার বিরোধ রয়েছে বলে তার স্বজনরা জানিয়েছেন।