আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছে। মেক্সিকো সিটির উপশহর ইকাতেপেক পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ইকাতেপেক মেক্সিকোর বৃহত্তম পৌরসভা। দুর্ঘটনা কবলিত ট্রেনটি কার্গো নিয়ে ইকাতেপেকের দিকেই যাচ্ছিল। শহরের কাছাকাছি গিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। এসময় ট্রেনে থাকা একটি কার্গো পড়ে গিয়ে লাইনের পাশের একটি বাড়িতে আছড়ে পড়ে। এতে ৫ নাগরিক নিহত হন।
স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ করছে। ট্রেনের নিচে আরও হতাহতের আশঙ্কা করছেন তারা।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও সহায়তার কথা জানিয়েছেন ইকাতেপেক পৌর কর্তৃপক্ষ।















