প্রধানমন্ত্রীর সঙ্গেদেখা করলেন প্রণব মুখার্জি

586

ঢাকা সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে, প্রণব মুখার্জি গণভবনে যান। এ সময় গণভবন গেটে তাকে অভ্যর্থনা জানান শেখ হাসিনা।

পরে, বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা। এর আগে, ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে যান ভারতের সাবেক রাষ্ট্রপতি। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। পরে, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে শোক বইয়ে স্বাক্ষর করেন।

বিকাল সাড়ে ৩টায় বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

পাঁচদিনের সফরে রবিবার বিকেলে ঢাকায় পৌঁছান প্রণব।