বাগদাদে জোড়াবোমা হামলায় নিহত ২৫

801

ইরাকের বাগদাদে দু’টি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। এমন তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত তিনদিনের মধ্যে এটি দ্বিতীয় হামলা।

সোমবার সকালে ব্যস্ততম সময়ে, শহরের তেয়রান স্কয়ারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৬৩ জন। তবে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত শনিবারই শহরের উত্তরাঞ্চলে একটি তল্লাশি চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় অন্তত পাঁচজন। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে, এর আগে আইএস এ ধরনের হামলার দায় স্বীকার করে।