রেডব্রিজ কাউন্সিলের ইলফোর্ড টাউন ওয়ার্ডে লেবার প্রার্থীদের প্রচারনা শুরু

2026

ওয়ানবাংলানিউজ: রেডব্রিজের প্রাণকেন্দ্র ইলফোর্ড টাউন ওয়ার্ডের লেবার প্রার্থীরা রবিবার আনুষ্ঠানিকভাবে তাদের প্রচারনা শুরু করেছেন। আগামী ৩ মে অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ঘোষিত এই ওয়ার্ডে লেবার পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন সৈয়দা সায়মা আহমেদ এবং শোয়েব প্যাটেল।
এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রেডব্রিজ কাউন্সিলের লিডার কাউন্সিলর জ্যাস আটওয়াল। বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, রেডব্রিজের মাল্টিকালচারাল ঐতিহ্যকে সমুন্নত রাখতে লেবার পার্টির কোনো বিকল্প নেই। এ সময় লেবার দলীয় কাউন্সিলর প্রার্থী সৈয়দা সায়মা আহমেদ ও শোয়েব প্যাটেলও বক্তব্য রাখেন। উল্লেখ্য, লেবার নিয়ন্ত্রিত রেডব্রিজ কাউন্সিলের বিভিন্ন ওয়ার্ডে টোরি ও লিবডেমসহ অন্যান্য দলগুলো আনুষ্ঠানিকভাবে অচিরেই তাদের নির্বাচনী প্রচারনা শুরু করতে যাচ্ছে।