বিশ্বনাথ সংবাদদাতা: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা প্রতি বছর রমজান মাস আসলেই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এতে এলাকার হত-দরিদ্র পরিবারে মানুষ উপকৃত হন। বিত্তবানদের সম্পদে গরীবের অধিকার রয়েছে। তাই সমাজের অবহেলিত-বঞ্চিত গরীব-দুঃস্থ মানুষের সেবায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে। প্রবাসী তমিজ-রেজিয়া-তৈমুছ ট্রাষ্ট প্রতি বছর এলাকার গরীব মানুষের মধ্যে রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এধারা যেন অব্যাহত থাকে,সেজন্য তিনি ট্রাস্টের কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
তিনি গত ২৫ মে বৃহস্পতিবার বেলা ৩টায় বিশ্বনাথে প্রবাসী তমিজ-রেজিয়া-তৈমুছ ট্রাস্টের উদ্দ্যোগে শতাধিক মানুষের মধ্যে উপজেলার হরিকলস গ্রামে রমজানের খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন।
এলাকার বিশিষ্ট মুরব্বী তালেব আলীর সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আবদুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য হেলাল মিয়া, মুরব্বী তবারক আলী, হাজী সুনা মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক আবদুস সালাম, ব্যবসায়ী ছালিক মিয়া,আবদুল মুকিত, জুনাব আলী, আবদুল কুদ্দুছ রাজু, সুনাফর আলী, আহমদ আলী, সানুর আলী, আনর আলী, আবদুল আহাদ, জেলা ছাত্রদল নেতা সাইফুল আলম কোরেশ, লাকি মিয়া, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা একে রাজু প্রমুখ।
এ খাদ্য সামগ্রী ট্রাস্টের চেয়ারম্যান, হরিকলস গ্রামের বিশিষ্ট সমাজসেবক, কমিউনিটি নেতা তৈমুছ আলীর সার্বিক সহযোগিতায় বিতরণ করা হয়।















