সুন্দরবনে র‌্যাব-বনদস্যু ‘বন্দুকযুদ্ধ’, নিহত ৩

954

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন বনদস্যু নিহত হয়েছে। জানা গেছে, উপজেলার সুখপাড়া চরে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত তিনজন বনদস্যু সুমন বাহিনীর সদস্য। আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব-৮-এর পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৮-এর কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) বিল্লাল হোসেন জানান, এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।