আন্তর্জাতিক ডেস্ক : ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক-২০১৮-তে অংশ নিতে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া।
দুই বছর পর পানমুনজোমে অনুষ্ঠিত দুই দেশের উচ্চপর্যায়ের মধ্যে বৈঠক শেষে উত্তর কোরিয়া এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে সিউল কর্তৃপক্ষ।















