লন্ডনে বেতার বাংলার সপ্তম বর্ষপূর্তি উদযাপন (ভিডিওসহ)

1221

ওয়ানবাংলানিউজ: বিলেতে একমাত্র চব্বিশ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার করা রেডিও স্টেশন বেতার বাংলা তাদের সপ্তম বর্ষপূর্তি উদযাপন করলো এক অনাড়াম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে । ৪ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের নিজস্ব স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পেরুতে নিযুক্ত ব্রিটিশ এম্বাসেডর আনোয়ার চৌধুরী বলেন বেতার বাংলার এই প্রয়াস ভিন দেশে বাংলা কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরার ফলে আজ নতুন প্রজন্ম বাংলার ঐতিহ্য লালন হাসনের গানের সাথে তারা পরিচিত হচ্ছে ।
অনুষ্ঠানের শুরুতেই বেতার বাংলার নির্বাহী পরিচালক নাজিম চৌধুরী অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন । বেতার বাংলার পরিচালক মোস্তাক বাবুলের পরিচালনায় প্রথমে নির্বাহী পরিচালক নাজিম চৌধুরী স্বাগত বক্তব্যর পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জিএলএ মেম্বার উম্মেস দেশাই, টাওয়ার হ্যামলটসের নির্বাহী মেয়র জন বিগস, এবং প্রধান অতিথি আনোয়ার চৌধুরী ।
এই সময় আরও উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলটস, নিউহাম, বারকিং, ক্যামডেন, ওয়েস্ট মিনিস্টার সোলসব্যরীর উইলসায়ার বারার কাউন্সিলর সহ লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি নাহাস পাশা কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ সাংবাদিক সহ বেতার বাংলার প্রেজেনটার ও স্রোতা ফোরামের সদস্য বৃন্দ । অনুষ্ঠান চলে রাত এগারটা পর্যন্ত।

bater bangla

লন্ডনে বেতার বাংলা সপ্তম বর্ষপূর্তি উদযাপনhttp://www.onebanglanews.com/?p=25970&preview=true

Posted by onebanglanews.com on Friday, 5 January 2018