লন্ডনে এন্ড অফ ইয়ার ফান ব্যাডমিন্টন টূর্নামেন্ট সম্পন্ন

1094

ওয়ানবাংলানিউজ: বিপুল উৎসা ও উদ্দীপনার মাধ্যমে এন্ড অফ ইয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফল ও স্বার্থক ভাবে সমাপ্ত হয় গত ২৮ শে ডিসেম্বর মাইলেন্ড লেজার সেন্টারে। খেলা শুরু হয় ২৭ ডিসেম্বর ব্রিটানিয়া লেজার সেন্টার. একদিনে সমাপ্ত না হওয়ায় পরের দিন সেমী ফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্টিত হয় মাইলান্ড লেজার সেন্টারে। আব্দুল্লাহ ব্যাডমিন্টন প্রমোশন কর্তৃক আয়োজিত আব্দুল্লাহ মহিমের সার্বিক তত্তাবাধনে অনুষ্ঠিত টুর্নামেন্টে লন্ডন ও কেন্ট সহ ইংল্যান্ডের বিভিন্ন শহরের প্রায় ২৪ টি চৌকস দল খেলায় অংশগ্রহন করে। খ্রীষ্টমাস উপলক্ষে সাধারন ছুটি থাকায় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক বিপুল উৎসাহের সাথে খেলা উপভোগ করেন। ব্রিটেনের সি এবং ডি গ্রূপের খেলোয়াড়দের অংশগ্রহণকারী প্রতিটি টিম অসাধারন ক্রীড়া নৈপুণ্য দর্শকদের আনন্দে মাতিয়ে রাখেন সারাদিন.

উত্তেজনাপূর্ণ এই খেলায় ফাইনালে জুনেদ ও আলতাফ জুটি চান ও বাচ্চু জুটি কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। উভয় টিমই তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেরা খেলোয়াড়. তাই তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন জানানো হয়. এখানে উল্লেখ গত দুই মাসের মধ্যে আট টি টুর্নামেন্টের মধ্যে জুনেদ ও আলতাফ জুটি পাঁচ টি খেলায় চ্যাম্পিয়ান এবং তিনটি খেলায় রানারআপ হয়ে ডি গ্রূপের বছরের সেরা প্লেয়ার হওয়ার গৌরব অর্জন করেন।
খেলায় তৃতীয় ও ৪র্থ স্হান অর্জন করেন যথাক্রমে সাইফুল ও জাহেদ এবং সিদ্দিক ও তুহিন জুটি। আব্দুল্লাহ মহিমের সাথে অথিতি হিসাবে বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন লন্ডনের জনপ্রিয় ব্যাডমিন্টন ক্লাব তাকওয়ার প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যথাক্রমে মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও ফারুক ফুহাদ চৌধুরী.