ঢাকা সংবাদদাতা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) ফের অসমাপ্ত যু্ক্তিতর্ক শুরু হবে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় খালেদা জিয়ার উপস্থিতিতে শুরু হওয়া যুক্তিতর্ক টানা প্রায় পৌনে দু’ঘণ্টা চলার পর বেলা ১টা ২০ মিনিটে এক ঘণ্টার বিরতি দেওয়া হয়। বেলা আড়াইটায় ফের শুরু হয়ে পৌনে চারটার দিকে যুক্তিতর্ক মুলতবি করা হয়।
যুক্তিতর্কে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান প্রথমেই দুদকের ১৩তম সাক্ষীর সাক্ষ্য খণ্ডানোর যুক্তি তুলে ধরেন। এ সময় তিনি সোনালী ব্যাংকের কোন ডকুমেন্ট আদালতে প্রদর্শিত হয়নি জানিয়ে কোনো সাক্ষী মূল ডকুমেন্টগুলো দেখেছেন এমন কোনো সাক্ষ্য দেয়নি মর্মে আদালতকে অবহিত করেন।
আদালতে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু, অ্যাডভোকেট মীর আব্দুস সালাম, অ্যাডভোকেট আমিন উদ্দিন মানিক প্রমুখ।
শুনানিকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের মধ্যে আদালতে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা নাজিমুদ্দিন আলম, আব্দুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, খায়রুল কবীর খোকন, আফরোজা আব্বাস, রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।
আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সেক্রেটারি মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে পৌছান খালেদা জিয়া।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির প্রধান আসামি খালেদা জিয়া।
চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট আসামি চারজন। খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন- খালেদার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব এনে এ মামলা দায়ের করা হয়।















