ওয়ানবাংলানিউজ: ব্রিটেনের পুলিশ অথবা মিলিটারীর উপর হামলার পরিকল্পনার অভিযোগে তিনজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। বার্মিংহামের স্পিখিল এলাকার বাসিন্দা নওঈদ আলী (২৯), খবিব হোসেন (২৫) ও স্টোক অন ট্রেন্টের বাসিন্দা মুহিবুর রহমানকে (৩৩) ওল্ড বেইলি কোর্ট আজ দোষী সাব্যস্ত করেছে।
তাদেরকে গত আগস্ট মাসে আন্ডার কাভার পুলিশ আটক করে। এই গ্রুপের অপর ব্যক্তি স্টোক অন ট্রেন্টের বাসিন্দা তাহির আজিজকেও (৩৮) অভিযুক্ত করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার জেলে পেরন করা হবে।
পুলিশ বলছে অভিযুক্তরা তথাকথিত ইসলামিক স্ট্রেইটের প্রতি অনুপ্রাণিত হয়েছিল, তারা দেশ নামে পরিচিত ছিল। তাদেরকে বিপজনক পুরুষ হিসেবে বর্র্ণনা করা হয়েছে এবং তারা একটি গণহত্যার চালানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল।
পুলিশ কর্মকর্তারা বলেছেন গত কয়েক বছরের মধ্যে এটি একটি জটিল সন্ত্রাসী মামলা তদন্ত করতে হয়েছে।
সূত্র: বিবিসি নিউজ















