সাইফ হাসান: লন্ডনের ব্রোমলি হাই স্ট্রিটে প্রকাশ্য ছুরি হা*মলার ঘটনায় অন্তত চারজন গুরুতর আ*হত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঘটা এই হা*মলার পর দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকার যান চলাচল ও সাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর দুইটা ১৯ মিনিটে তারা ব্রোমলি হাই স্ট্রিটে জরুরি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধারকাজে সাধারণ অ্যাম্বুলেন্সের পাশাপাশি লন্ডনের এয়ার অ্যাম্বুলেন্সও অংশ নেয়। ঘটনাস্থল থেকে আহত চারজনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে রিঙ্গার্স রোড থেকে এথেলবার্ট রোড পর্যন্ত পুরো হাই স্ট্রিট উভয় দিক থেকেই বন্ধ করে দেয় প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং একাধিক জরুরি গাড়ি সেখানে অবস্থান করছে।
ঘটনাস্থলের কাছে থাকা মেরকুর স্লটস নামক একটি জুয়ার দোকানের ব্যবস্থাপক জানান, তিনি হঠাৎ করেই রাস্তায় একটি রক্তক্ষয়ী মারামারি ছড়িয়ে পড়তে দেখেন। পরিস্থিতি বেগতিক দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজের নিরাপত্তাসহ ভেতরে থাকা তিন গ্রাহককে বাঁচাতে দোকানের প্রধান ফটক আটকে দেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা ভেতরেই অবরুদ্ধ ছিলেন।
#লন্ডনসংবাদ #ব্রিটেনেহামলা #জরুরিসংবাদ #aknews #onebanglanews















