লন্ডনে আবারও কর্মবিরতিতে নেমেছেন বাস চালকেরা

49

সাইফ হাসান: যুক্তরাজ্যের মিডলসবরোতে পুলিশের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পাঁচ তরুণ ও দুই পুলিশ সদস্য নি*হত হওয়ার ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এ৬৬ মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনার ঠিক কিছুক্ষণ আগেই নিহতদের একজনের বাবার বাড়িতে গাড়ি দিয়ে হা*মলা চালানো হয়েছিল। শনিবার ভোরের ওই মর্মান্তিক ঘটনার সঙ্গে শহরের সংঘবদ্ধ অপ*রাধী চক্রের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত মোট ১৭ জনকে গ্রে*প্তার করা হয়েছে।

শনিবার ভোরে মিডলসবরোর একলাম এলাকায় কোল ওয়ার্দি নামের ১৭ বছর বয়সী এক তরুণের বাবার বাড়িতে ভলভো গাড়ি দিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরে ভাঙচুর চালানো হয়। এরপরই কোল ওয়ার্দি ও তার চার সঙ্গী একটি ফোক্সভাগেন প্যাসাত গাড়িতে করে বাড়ি থেকে বের হন এবং দ্রুতগতিতে ভুল লেনে গাড়ি চালাতে শুরু করেন।

ভুল লেনে চলা গাড়িটি এ৬৬ মহাসড়কে ক্লিভল্যান্ড পুলিশের একটি সশস্ত্র টহল যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে ফোক্সভাগেনে থাকা কোল ওয়ার্দিসহ পাঁচ তরুণ এবং কর্তব্যরত দুই পুলিশ সদস্য টম ক্লফ ও ম্যাথিউ ব্লেডস ঘটনাস্থলেই প্রাণ হারান। নিরপেক্ষ তদন্ত সংস্থা আইওপিসি জানিয়েছে, দুর্ঘটনার মাত্র দশ সেকেন্ড আগে গাড়িটির পিছু নেওয়া বন্ধ করেছিল পুলিশ।

ঘটনার তদন্তে নেমে টিসাইড এলাকা থেকে অস্ত্র ও মাদক কারবার এবং সংঘবদ্ধ অপরাধে জড়িত থাকার অভিযোগে নারীসহ ১৭ জনকে আটক করেছে ক্লিভল্যান্ড পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুজনের বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে এবং বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে।

#যুক্তরাজ্যসংবাদ #সড়কদুর্ঘটনা #আন্তর্জাতিকখবর #aknews #onebanglanews