সাইফ হাসান: লন্ডনে একজন পর্যটকের হাত থেকে বিলাসবহুল ঘড়ি ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে ধরা পড়েছেন এক পেশাদার চো*র। ব্রাহিম কেদ্দাদ নামের ওই ব্যক্তিকে আদালত ২৮ মাসের কারাদণ্ড দিয়েছেন। গোপন সূত্রে নজরদারি চালানো সাদা পোশাকের পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলেই তাকে গ্রেপ্তার করেন। পর্যটকের ওপর হা*মলা চালিয়ে আড়াই লাখ পাউন্ডের ঘড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন এই ব্যক্তি।
আইনি প্রক্রিয়ায় জানা গেছে, ২৯ বছর বয়সী ফরাসি নাগরিক ব্রাহিম কেদ্দাদ লন্ডনের সেন্ট জেমস এলাকায় এক চীনা পর্যটককে লক্ষ্য করে পেছন থেকে হা*মলা চালান। এ সময় ভুক্তভোগীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয় এবং তার রিচার্ড মিল ব্র্যান্ডের ঘড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
ঘটনাস্থলে টহলরত মেট পুলিশের গোয়েন্দা দল কেদ্দাদের সন্দেহজনক আচরণ আগেই লক্ষ্য করেছিল। ফলে অপরাধ ঘটার সাথে সাথেই তারা তাকে আটক করতে সক্ষম হন। বিচারক পুলিশের এমন তাৎক্ষণিক পদক্ষেপে প্রশংসা করেন এবং আসামির অতীত অপ*রাধের রেকর্ড বিবেচনায় এনে এই রায় দেন।
আসামিপক্ষের আইনজীবী জানান, জুয়ার ঋণ শোধ করতে গিয়ে কেদ্দাদ এই অপ*রাধে জড়িয়ে পড়েন। ইউরোপের বিভিন্ন দেশে তার বিরুদ্ধে ২০টিরও বেশি চুরির অভিযোগ রয়েছে। সাজা ভোগ শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে।
#লণ্ডন #চু*রি #অপ*রাধ #খবর #আন্তর্জাতিক















