এক বছরের শিশুর মৃত্যু: মামলা হলো নিজের বাবা-মায়ের বিরুদ্ধে!

353

 

সাইফ হাসান: ভয়াবহ অপুষ্টিতে ভোগে এক বছরের এক শিশুর মৃ*ত্যুর ঘটনায় তার বাবা ও মায়ের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ এনে মামলা করেছে পুলিশ। শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ*ত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে দেখা গেছে, দীর্ঘদিন পর্যাপ্ত খাবার না পাওয়ার কারণেই তার মৃ*ত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, এই দম্পতির অপর আরেকটি শিশুকেও চরম অবহেলা ও অপুষ্টির মধ্যে পাওয়া গেছে।

ঘটনাটি যুক্তরাজ্যের মার্সিসাইডের সেন্ট হেলেন্স এলাকার। ২০২৩ সালের ২৩ আগস্ট হাসপাতালে মারা যায় শিশু মায়েরো জনসন। দীর্ঘ তদন্ত শেষে সম্প্রতি শিশুটির ২৬ বছর বয়সী বাবা অ্যাডাম জনসন এবং ২৫ বছর বয়সী মা কাইলি স্মিথের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তে শিশুটির শরীরে তীব্র অপুষ্টি এবং অনাহারজনিত শারীরিক জটিলতার প্রমাণ মিলেছে। তাদের অপর শিশুটিকেও কঙ্কালসার ও শারীরিকভাবে চরম ক্ষতিগ্রস্ত অবস্থায় উদ্ধার করা হয়।

সন্তানের প্রতি চরম অবহেলার পাশাপাশি অভিযুক্ত দম্পতির কাছ থেকে গাঁ*জা উদ্ধারের ঘটনায়ও পৃথক অভিযোগ আনা হয়েছে। আগামী ১৩ আগস্ট লিভারপুল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তদের হাজির করার কথা রয়েছে।

#যুক্তরাজ্য #শিশুঅবহেলা #অপ*রাধ #খবর #আন্তর্জাতিক