ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে বসবাসরত ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক ছাত্রদের সংগঠন জগন্নাথ হল এলামনাই এসোসিয়েশন ইউকের এক সাধারণ সভা গত রবিবার ৮ই এপ্রিল ২০১৮ পূর্ব লন্ডনের শহীদ ভবনে অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্র ব্যারিস্টার অজয় রায় এর সভাপতিত্বে এবং বিধান গোস্বামী এর পরিচালনায় জগন্নাথ হলের বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্ররা এতে উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের গঠনতন্ত্রের ব্যাপক সংশোধনীসহ এক কার্যকারী পরিচালনা পরিষদ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অজয় রায় রতনকে সভাপতি, বিধান গোস্বামীকে সাধারন সম্পাদক এবং নবারুণ দাস রিপনকে কোষাধ্যক্ষ করে নিম্নবর্নিত ২৯ সদস্য বিশিষ্ট এক পরিচালনা পরিষদ গঠন করা হয়।
সভাপতিঃ অজয় রায় রতন, সহ-সভাপতিঃ প্রশান্ত পুরকায়স্থ, বিভাস পুরকায়স্থ, পূষ্প দেব, তপন পন্ডিত, সাধারন সম্পাদকঃ বিধান গোস্বামী, সহ-সাধারন সম্পাদকঃ গৌতম সাহা, সুপ্রতিম দেব, সুশান্ত কুমার সাহা, কোষাধ্যক্ষঃ নবারুণ দাস রিপন, সহ-কোষাধ্যক্ষঃ চিন্ময় রায়, দপ্তর সম্পাদকঃ রথীন্দ্র গোস্বামী, সাংগঠনিক সম্পাদকঃ সুযাস মিত্র শুভ, সহ-সাংগঠনিক সম্পাদকঃ অভিজিৎ চক্রবর্তী, সাংস্ক্তিক সম্পাদকঃ জ্যোর্তিময় বিশ্বাস, সহ-সাংস্ক্তিক সম্পাদকঃ গৌতম সিকদার, আইন ও গবেষনা সম্পাদকঃ পলাশ পাত্র, সহ-আইন ও গবেষনা সম্পাদকঃ সঞ্জয় কুমার রায়, সমাজসেবা সম্পাদকঃ নিখিল চন্দ্র সাহা, সহ-সমাজসেবা সম্পাদকঃ দেব ভৌমিক রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ তপন মন্ডল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ বিকাশ কুমার মন্ডল, কার্যকারী পরিষদের সদস্যঃ প্রদীপ মজুমদার, প্রদীপ কুমার সাহা, চিরঞ্জিৎ মজুমদার, কনক জ্যোর্তি বর্মা, কঙ্কণ কান্তি ঘোষ, প্রশান্ত মন্ডল ও লিটন বিশ্বাস ।
সভায় আরো বক্তব্য রাখেন প্রশান্ত পুরকায়স্থ, গৌতম সাহা, তপন পন্ডিত, প্রদীপ মজুমদার, সুশান্ত কুমার সাহা, গৌতম সিকদার, সুযাস মিত্র শুভ, রথীন্দ্র গোস্বামী, সঞ্জয় কুমার রায়, দেব ভৌমিক রনি, বিকাশ কুমার মন্ডল, অভিজিৎ চক্রবর্তী সহ আরো অনেকে। সভায় আগামী ২৭শে মে ২০১৮ রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস্ সেন্টারে বাংলা নববর্ষ উদযাপন করার ঘোষনা দেয়া হয়।
জগন্নাথ হল এলামনাই এসোসিয়েশন ইউকে’র সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
Posted by onebanglanews.com on Wednesday, 11 April 2018















