সাইফ হাসান: ব্রিটেনে নিজের মায়ের মৃ*তদেহ প্রায় তিন বছর ধরে ফ্রিজে লুকিয়ে রেখে সরকারি অনুদান ও পেনশনের ৭০ হাজার পাউন্ডের বেশি অর্থ আত্মসাৎ করার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে আদালত। যুক্তরাজ্যের দক্ষিণ ওয়েলসের পোরথকল শহরের বাসিন্দা ষাট বছর বয়সী ক্রিস্টোফার ফিলিপসকে এই অপ*রাধে দুই বছর চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার মা সিলভিয়া ফিলিপস ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন।
আদালতের বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের মার্চে মায়ের মৃত্যুর মাত্র দুই দিন পর ক্রিস্টোফার একটি বড় চেস্ট ফ্রিজার কেনেন এবং বসার ঘরে মায়ের মৃ*তদেহটি রেখে দেন। এরপর তিনি দীর্ঘ সময় ধরে মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন এবং বিভিন্ন সরকারি সুবিধা নিজের পকেটে পুরেন।
তিনি ফ্রিজের ওপর নিয়মিত তাজা ফুল রাখতেন এবং মৃত মায়ের সাথেই নিয়মিত টিভি ধারাবাহিক ও ঘোড়দৌড় নিয়ে কথা বলতেন। পুলিশ যখন তার মায়ের খোঁজ নিতে তাদের বাড়িতে উপস্থিত হয়, তখন তিনি দাবি করেন যে তার মা লন্ডনে আত্মীয়দের বাড়িতে বেড়াতে গেছেন। তবে ফ্রিজের ওপর রাখা ফুল দেখে পুলিশের সন্দেহ হয় এবং তল্লাশি চালিয়ে মৃ*তদেহ উদ্ধার করে।
আদালতকে জানানো হয়েছে, তিনি রাষ্ট্রীয় পেনশন, শীতকালীন জ্বালানি ভাতা এবং বাসস্থান সুবিধাসহ মোট ৭৮,১৯০ পাউন্ড অন্যায়ভাবে গ্রহণ করেছেন। চিকিৎসকরা যখন দীর্ঘ দিন ধরে মায়ের দেখা না পেয়ে উদ্বেগ প্রকাশ করেন, তখনই পুলিশ তাদের বাড়িতে এই কল্যাণমূলক তদন্ত পরিচালনা করে।
আসামিপক্ষের আইনজীবী জানান, অভিযুক্ত ব্যক্তি মানসিক চাপ ও অত্যন্ত দুর্বল অবস্থায় ছিলেন এবং মায়ের প্রতি গভীর অনুরাগের কারণেই তাকে ছেড়ে দিতে পারছিলেন না। তবে বিচারক ট্রাসি লয়েড-ক্লার্ক জানিয়েছেন, তিনি চিকিৎসকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন এবং সুপরিকল্পিতভাবে পেনশন ও সরকারি ভাতা গ্রহণ চালিয়ে গেছেন।
#aknews #onebanglanews #uknews #crime #walesnews















