যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং সোমালিয়ায় গিয়ে তথাকথিত জঙ্গিগোষ্ঠী আইএসে (ISIS) যোগ দেওয়ার চেষ্টার দায়ে ১৯ বছর বয়সী ইতালীয় নাগরিক মুহাম্মদ বিলালকে ১৩ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২৪ সালের নভেম্বরে ম্যানচেস্টার বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে তার কাছে উগ্রপন্থী প্রচারসামগ্রী পাওয়া যায় এবং অস্ত্র ও সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু নিয়ে অনলাইনে অনুসন্ধানের প্রমাণ মেলে। আদালতে বিলাল নিজেকে সরল ও একঘেয়েমির কারণে এসব কর্মকাণ্ডে জড়ানোর দাবি করলেও বিচারক রায়ে বলেন, তিনি আইএসের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নেওয়ার উদ্দেশ্যেই কাজ করছিলেন।















