যুক্তরাজ্যে এক দম্পতি একটি বৃদ্ধ কুকুরকে খালে ফেলে দেওয়ায় ১০ বছরের জন্য পোষা প্রাণী পালনে নিষেধাজ্ঞা

34

বৃদ্ধ পোষা কুকুরকে একটি ব্যাগে ভরে খালে ফেলে দেওয়ার ঘটনায় টেরেন্স ও স্যাডি বয়েড নামে এক দম্পতিকে ১০ বছরের জন্য কোনো পোষা প্রাণী পালন থেকে নিষিদ্ধ করেছে আদালত। সিসিটিভি ফুটেজে তাদের এই নিষ্ঠুর ঘটনার প্রমাণ ধরা পড়ার পর মামলার তদন্ত শুরু হয়। পরে উদ্ধারকারীরা খাল থেকে কুকুর ‘ম্যাডি’কে জীবিত উদ্ধার করলেও তার বয়স, শারীরিক দুর্বলতা ও গুরুতর অসুস্থতার কারণে শেষ পর্যন্ত পশু চিকিৎসকদের পরামর্শে তাকে মৃত্যুদান (ইউথানেশিয়া) করা হয়।

তদন্তে দম্পতির বাড়িতে গিয়ে কর্মকর্তারা অস্বাস্থ্যকর ও প্রাণীদের জন্য অনুপযুক্ত পরিবেশের সন্ধান পান। সেখানে থাকা আরও কয়েকটি প্রাণীকেও তাদের কল্যাণ ও নিরাপত্তার স্বার্থে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। আদালত দম্পতির কর্মকাণ্ডকে প্রাণীর প্রতি চরম অবহেলা ও নিষ্ঠুরতা হিসেবে উল্লেখ করে ১০ বছরের নিষেধাজ্ঞা জারি করেন। প্রাণী কল্যাণ সংগঠনগুলো এ রায়কে স্বাগত জানিয়ে বলেছে, এ ধরনের শাস্তি ভবিষ্যতে প্রাণীর প্রতি নির্যাতন রোধে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।