ফ্রান্সে তাপপ্রবাহে গাড়িতে আটকা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃ*ত্যু

67

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের মধ্যে একটি গাড়ির ভেতরে আটকা পড়ে দুই ও চার বছর বয়সী দুই ভাই—কাসিম ও সাদেকের—মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তাদের মা ওয়াফা এল বুবকারি দাবি করেছিলেন, শিশুরা নিজেরাই গাড়ির দরজা বন্ধ করে ফেলেছিল। তবে পরে তিনি জানান, অসাবধানতাবশত তিনি সন্তানদের গাড়িতে রেখেই চলে গিয়েছিলেন।

তদন্তকারীদের ধারণা, প্রচণ্ড গরমে গাড়ির ভেতরের তাপমাত্রা প্রায় ৭০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা অল্প সময়ের মধ্যেই প্রাণঘাতী হয়ে ওঠে। হৃদয়বিদারক এ ঘটনায় ফ্রান্সজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং তাপপ্রবাহের সময় শিশুদের কখনোই গাড়িতে একা ফেলে না রাখার আহ্বান জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।