ব্রেক্সিট যুক্তরাজ্যের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে

83

“ব্রেক্সিট কীভাবে ব্রিটেনকে দরিদ্র করেছে” শিরোনামের বিশ্লেষণে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য ক্ষতি ডেকে এনেছে। যদিও তাৎক্ষণিক মন্দা হয়নি, তবে অর্থনীতিবিদরা বলছেন যুক্তরাজ্যের জিডিপি, বিনিয়োগ ও উৎপাদনশীলতা প্রত্যাশার তুলনায় অনেক কম হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ব্রেক্সিটের পর পাউন্ডের মূল্য স্থায়ীভাবে কমে গেছে এবং আমদানি ব্যয় বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়িয়েছে। ব্যবসায়িক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ স্থবির হয়ে পড়ে, যার প্রভাব উৎপাদনশীলতার ওপরও পড়েছে।

এছাড়া ইইউর সঙ্গে বাণিজ্যে নতুন সীমান্ত জটিলতা তৈরি হওয়ায় রপ্তানি প্রবৃদ্ধি ধীর হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শ্রমবাজার ও কর্মসংস্থানেও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়েছে, যা যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে স্থায়ীভাবে পিছিয়ে দিয়েছে।