ওয়ানবাংলানিউজ: কার্গো, কুরিয়ার, মানি ট্রান্স, ট্রাভেলস এর সেবা নিয়ে গত মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিবর্গের উপস্থিতিতে এস. এম সাকসেস লিমিটেড এর নতুন শাখার যাত্রা শুরু হলো। এস.এ গ্লোবাল লিমিটেড, আপটন-পার্ক, দীর্ঘ ৬ বছর ধরে সফলতার সাথে কাস্টমার ও আমাদের কমিউনিটিকে সেবা দিয়ে যাচ্ছে এবং সেবার মান আরো বৃদ্ধি করার জন্য নতুন শাখার শুভ উদ্বোধন করা হলো ইস্ট-লন্ডনের ফরেস্ট গেইট রোমফোর্ড রোডে।
ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন কমিউনিটি নেতা টাওয়ার হ্যামলেট কাউন্সিলেৱ সাবেক ডিপুটি লিডাৱ রাজন উদ্দিন জালাল, বিশিষ্ট ব্যবসায়ী সোনার বাংলা ট্রাভেলসের স্বত্বাধিকারী লুৎফুর রহমান সায়িদ, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব তাজউদ্দীন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ফারুক আহমদ, নুরুল ইসলাম, কবির চৌধুরী, কামাল উদ্দিন, কামরুল ইসলাম, খালেদ আহমেদ জয়, আবু ওবায়দা, কাজী খালেদ আহমদ, আফজাল হোসেন, নাহিদ আহমেদ প্রমুখ। আমাদের একটিই স্লোগান বিশ্বস্ততার সাথে কাস্টমারের মানসম্মত সার্ভিস দেওয়া ও সততার সাথে ব্যবসা পরিচালনা করা, এতে আমাদের কাস্টমার, ফ্রেন্ড, ফ্যামিলি ও শুভানুধ্যায়ী সবার সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, আমাদের পাশে থেকে মান ও সেবা যাচাই করুন। আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেন ব্যবসার পাশাপাশি আমাদের কমিউনিটিকে ভাল সার্ভিস দিতে পারি এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞ।














