ব্রিটেনের গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম প্রধানমন্ত্রী হলে পানি ও জ্বালানি খাত ধাপে ধাপে সরকারি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিতে পারেন বলে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
তার পরিকল্পনায় প্রথমে সংকটে থাকা থেমস ওয়াটারকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সমর্থকদের দাবি, এতে সেবার মান উন্নত হবে এবং ভোক্তাদের বিল কমতে পারে। তবে সমালোচকদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়নে করদাতাদের কয়েকশ কোটি পাউন্ড ব্যয় হতে পারে।
পাশাপাশি ভাড়া স্থিতিশীল রাখা, বাসভাড়া সীমিত করা এবং বিদ্যুৎ বিল থেকে সবুজ কর প্রত্যাহারের মতো জীবনযাত্রার ব্যয় কমানোর পদক্ষেপও বিবেচনায় রয়েছে।















